Sabria's Design

Sabria's Design

Graphic Designer

Assalamu Alaikum. I am a graphic designer passionate about creating meaningful brand identities through logo design, brand visualization, social media creatives, AI-powered image-to-video motion animations, and promotional videos that bring ideas to life. I also create simple Islamic educational digital resources and eBooks to share beneficial knowledge.

Digital Store
শবে বরাত: কুরআন ও সুন্নাহর আলোকে একটি গবেষণামূলক পর্যালোচনা
শবে বরাত: কুরআন ও সুন্নাহর আলোকে একটি গবেষণামূলক পর্যালোচনা ৳50.00

শবে বরাত বা ‘লাইলাতুল নিসফি মিন শা’বান’ নিয়ে আমাদের সমাজে দীর্ঘদিন ধরে নানা মতভেদ, বিভ্রান্তি এবং মনগড়া প্রথা প্রচলিত রয়েছে। এই গুরুত্বপূর্ণ রাত সম্পর্কে সঠিক ও তথ্যভিত্তিক জ্ঞান অর্জন করা প্রত্যেক সচেতন মুসলিমের জন্য অত্যন্ত জরুরি। সেই প্রয়োজনীয়তা থেকেই ২৬ পৃষ্ঠার এই গবেষণাধর্মী ই-বুকটি প্রস্তুত করা হয়েছে, যেখানে কুরআন, সহীহ হাদীস এবং নির্ভরযোগ্য ইসলামিক উৎসের আলোকে বিষয়টি বিশ্লেষণ করা হয়েছে। বইটিতে শবে বরাতের প্রকৃত গুরুত্ব, ফজিলত এবং এ রাতকে ঘিরে প্রচলিত বিভিন্ন ধারণার বিশুদ্ধ ইসলামিক ব্যাখ্যা অত্যন্ত সহজ ও সুসংগঠিতভাবে উপস্থাপন করা হয়েছে। একইসাথে বিদআত, মনগড়া আমল এবং সমাজে প্রচলিত ভিত্তিহীন প্রথাগুলো কেন বর্জনীয়, তা দলিলভিত্তিক আলোচনার মাধ্যমে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। বইটির অধিকাংশ অধ্যায় নির্ভরযোগ্য ইসলামিক গবেষণা এবং বিশ্বস্ত ওয়েবসাইট থেকে সংকলিত। তথ্যের বিশুদ্ধতা ও আমানতদারিতা রক্ষার্থে প্রতিটি আলোচনার শেষে যথাযথ তথ্যসূত্র সংযুক্ত করা হয়েছে। লেখিকা পরিচিতি: পাঠকদের প্রতি বিনয়ী নিবেদন— যেহেতু এই ই-বুকটি গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে, তাই আমার শিক্ষাগত পরিচয় জানা পাঠকদের অধিকার, যাতে তথ্যের নির্ভরযোগ্যতা সম্পর্কে তারা আরও নিশ্চিত হতে পারেন। আমি সাবরিয়া জেরিন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC) থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক সম্পন্ন করেছি এবং ইসলামিক অনলাইন মাদরাসা (IOM) থেকে দাওয়াহ ও ইসলামিক স্টাডিজে আলিম কোর্স সম্পন্ন করেছি। পেশাগত জীবনে আমি একজন গ্রাফিক ডিজাইনার। গবেষণালব্ধ ইসলামিক রিসোর্স এবং সৃজনশীল ডিজাইনের সমন্বয়ের মাধ্যমে দ্বীনের সঠিক বার্তা সুন্দরভাবে উপস্থাপন করাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মূল উদ্দেশ্য। আল্লাহ যেন এই কাজটিকে কবুল করেন। আমীন।